‎নবীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক কৃষকের, আহত ৩

Share the post

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের শৈালাগড় হাওরে এ ঘটনা ঘটে।

‎নিহত ফরাছ মিয়া (৪৮) ছোট ভাকৈর গ্রামের বাসিন্দা। বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

‎আহত ব্যক্তিরা হলেন-সামশুল মিয়া (২০), হাফিজুর রহমান (৫০) ও জাহেদ মিয়া। তাঁরা সবাই একই গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাওরে কৃষিকাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তাঁরা এতে আক্রান্ত হন।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন।

‎এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খোলা স্থানে অবস্থান না করার জন্য স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]