মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১

Share the post
মো হিমেল মিয়া। মনোহরদী নরসিংদী:নরসিংদীর মনোহরদী থানায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় থানা ও ফাঁড়ির বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এলাকাকে মাদকমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাতে ডিউটিতে থাকা অবস্থায় মনোহরদী থানার এসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, থানাধীন গোতাশিয়া খোটমোড়া এলাকায় একটি মুদির দোকানের সামনে রাস্তার উপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পুলিশ খোকন মিয়া (৪০), পিতা: মৃত সামেদ আলী, সাং- খোটমোড়া, গোতাশিয়া—কে আটক করে। এ সময় তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আজ ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মনোহরদী উপজেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]