জামালপুরে দুই হাজার পাচশত লিটার পেট্রোল মজুদ, ৫০ হাজার টাকা দন্ড

Share the post

রিপোর্ট – সাদ্দাম হোসেন রোমান জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি : দুই হাজার পাচশত লিটার পেট্রোল মজুদ রাখায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় জামালপুর শহরের পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।

পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সুশৃঙ্খলভাবে সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে তেল বিতরণ শুরু করা হয়।

জানা যায়, সকাল থেকেই মেসার্স জুই এন্টারপ্রাইজের সামনে সকাল থেকে মোটসাইকেল চালকেরা ভিড় জমান তেলের জন্য। জুই এন্টারপ্রাইজ থেকে চালকদের জানানো হয় তাদের কাছে কোনো পেট্রোল নেই।

এ নিয়ে হট্টগোল শুরু হলে সংবাদ পেয়ে জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর নির্দেশে সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। জুই এন্টারপ্রাইজ সরেজমিনে পরিদর্শন শেষে ১২টি ড্রামে প্রায় ২৫০০ লিটার পেট্রোলের মজুদ পাওয়া যায়।

মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে তেল বিক্রয় না করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স জুই এন্টারপ্রাইজের ম্যানেজারকে ভোক্তা অধিকার সংক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ মুঠোফোনে জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

জামালপুরে আদালত তিনজন আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন

Share the post

Share the postরিপোর্ট – সাদ্দাম হোসেন রোমান জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি: জামালপুর জেলা ও দায়রা জজ আদালত পৃথক তিনটি ধর্ষণ মামলায় কঠোর ও দৃষ্টান্তমূলক রায় প্রদান করেছেন। আদালত তিনজন আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ রায়ের মাধ্যমে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ […]

কনটেন্ট ক্রিয়েটরের আড়ালে তান্ত্রিক সেজে প্রতারণা: পিবিআইয়ের হাতে আটক মনির হোসেন

Share the post

Share the postরিপোর্ট – সাদ্দাম হোসেন রোমান জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি জামালপুরে কনটেন্ট ক্রিয়েটরের আড়ালে তান্ত্রিক সেজে প্রতারণার অভিযোগে মনির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তার কাছ থেকে প্রায় ৬৪ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়েছে। আটক মনির হোসেন জামালপুর সদর উপজেলার লক্ষীরচর […]