সোনারগাঁয়ে জামিনে বের হয়ে আবারো সাকিব বাহিনীর ডাকাতি শুরু 

Share the post
ফাহাদুল ইসলাম সোনারগাঁ: সাকিব বাহিনীর বেপরোয়া দৌরাত্ম্য: গ্রেফতার–জামিন–পুনরায় অপরাধের চক্রে জননিরাপত্তা হুমকির মুখে,
নারায়ণগঞ্জ এর সোনারগাঁও পৌরসভার চিলারবাগ মসজিদ সংলগ্ন মার্কেট এলাকায় আবারও ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে মাদ্রাসার  শিক্ষক সহ  কয়েকজন আলেমের ওপর অস্ত্র ঠেকিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
এর আগেও গত ২৫ মার্চ রাত আনুমানিক আড়াইটার দিকে ডক্টরস হাসপাতাল থেকে ফেরার পথে এক গর্ভবতী নারী একই চক্রের হাতে নির্মম ছিনতাইয়ের শিকার হন। তার কাছ থেকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটে নেয়া হয় যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বহুল আলোচিত সাকিব বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধ চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার তাদের গ্রেফতার করলেও রহস্যজনকভাবে তারা বারবার জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে গ্রেফতার-জামিন-অপরাধ এই দুষ্টচক্রে কার্যত ভেঙে পড়ছে আইনের শাসন।
ক্ষুব্ধ এলাকাবাসীর প্রশ্ন কীভাবে এত গুরুতর অপরাধে জড়িতদের এত সহজে জামিন মিলছে? কেন বারবার একই অপরাধীরা মুক্ত হয়ে সাধারণ মানুষের জীবনে ভয় ও অনিরাপত্তা ফিরিয়ে আনছে? এই প্রশ্নের সন্তোষজনক উত্তর না পেলে জনমনে আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা আরও কমে যাবে এমন আশঙ্কা করছেন সচেতন মহল।
ভুক্তভোগী ও স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তাদের জোরালো আহ্বান এই সন্ত্রাসী চক্রকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, নইলে সোনারগাঁ এর সাধারণ মানুষের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে।
এ বিষয়ে পুলিশ বলছে,  ছয় মাসে ছয়বার তাঁকে কোর্টে চালান দেওয়া হয় ।
উকিলের মাধ্যমে জামিনে বের হয়ে আবারও ডাকাতির সাথে জড়িয়ে পড়ে সে ক্ষেত্রে মানুষের কাছে পুলিশ প্রশ্নবিদ্ধ হচ্ছে কিন্তু পুলিশের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে তাকে গ্রেফতার করা হলেও  আইনজীবীদের মাধ্যমে সে কোর্ট থেকে জামিনে মুক্ত হয়।
 স্থানীয়রা বলছে,  পুলিশের সব চেষ্টাই যেন বিফলে যাচ্ছে তাদের জীবন বাজি রেখে জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে আসামি ধরে কোর্ট চালান দেওয়া হলেও মোটা অংকের টাকার বিনিময়ে জামিনে বের হয়ে আবারো সেই ডাকাতের সাথে জড়িয়ে পড়ে সে ক্ষেত্রে পুলিশ নিরুপায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]