আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন পাবিপ্রবি ছাত্রদল নেতা

Share the post

মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি প্রতিনিধি :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা মঞ্জুরুল ইসলামের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়েছে।

ঈদের ছুটিতে বাড়ি না ফেরা শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেন তিনি। আজ শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হল ও স্বাধীনতা হলে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে রাতের খাবারের আয়োজন করা হয়।

এতে আবাসিক শিক্ষার্থীরা একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। পরিবারের বাইরে ঈদ কাটাতে হলেও এই আয়োজনের মাধ্যমে তারা আনন্দঘন সময় কাটানোর সুযোগ পান। শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

এ উদ্যোগের ফলে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ঈদের আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এবং তারা আয়োজক মঞ্জুরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে মনজুরুল ইসলাম বলেন, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ হতে পবিত্র ঈদ উল ফিতরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত সকলের জন্য রাতের খাবারের আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ।সকল সিনিয়র জুনিয়র ভাইদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি এ এক অন্যরকম প্রশান্তি।
সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবির সাংবাদিকদের হামলায় জড়িতদের বিচারের দাবিতে পাবিপ্রবি প্রেসক্লাবের মানববন্ধন

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের বিচার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে […]

৮০০ শিক্ষার্থীকে ইফতার করালো পাবিপ্রবি ছাত্রদল 

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি ) শাখা ছাত্রদল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে পাবিপ্রবি শাখা ছাত্রদলের উদ্যোগে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতার […]