শেরপুরে গরিব- অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

Share the post
জহুরুল ইসলাম জপি, শেরপুর জেলা প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর সদর উপজেলার অন্তর্গত বাজিতখিলা ইউনিয়নে গরিব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মির্জাপুর সরকারি প্রা. বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রায় দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, চাল, আলু, পেঁয়াজ, সেমাই ও চিনি বিতরণ করা হয়। ব্যক্তি উদ্যোগ এবং নিজস্ব অর্থায়নে ঈদুল ফিতর উপলক্ষ্যে এসব বিতরণ করেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও শেরপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ।
এসময় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মুসলিম উম্মাদের মাঝে ফিরে আসছে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরে অন্যান্যদের মতো ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য ৬টি এলাকার ২ শতাধিক দুস্থ অসহায় ও বিধবা মহিলাদের মাঝে সামান্য অর্থ ও খাদ্র সামগ্রী আজ বিতরণ করা হলো। সামাজিক দায়বদ্ধতা থেকে এটি একটি খুদ্র প্রয়াস মাত্র। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এসব মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়াবো। সমাজে যারা বৃত্তবান আছেন তারাও যেনো আমাদের দুস্থ অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান।
মির্জাপুর জামে মসজিদ কমিটির সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক সুলতান আহমেদ এর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক মাসুদুর রহমান এর সঞ্চালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহ কামাল খোকা মাষ্টার, প্রাক্তণ শিক্ষক আমিনুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট রফিকুল ইসলাম মোনায়েম, বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী হারুনুর রশীদ, সমাজসেবক মাহাবুবুর রহমান, দুলাল আহমেদ, সিদ্দিকুর রহমান, আব্দুল্লাহ মিয়া, তরুণ সমাজসেবক সাদেকুল ইসলাম শাকিব, ইমরান হোসেন রানা, আলী হোসেন বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের প্রশাসক পদে নিয়োগ উপলক্ষে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি শেরপুর  প্রতিনিধি:শেরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা, তেরাবাজার, শেরপুর-এর সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ায় মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে এক শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল , শনিবার রাত ৯ টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে […]

শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর  জেলা প্রতিনিধি:২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ। আজ বৃহস্পতিবার দুপুরে আমীর আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রিয় অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন। […]