৫ হাজার মানুষের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করলেন আইয়ুব খান
মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আশুলিয়ায় পাঁচ হাজার দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।সোমবার (১৬ মার্চ) সকালে ডেন্ডাবর এলাকার হাবিব রিসোর্ট এ এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়।উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, তেল, সেমাই, চিনি, পেঁয়াজ, আলু, লবণ ও সাবান।
উপহার বিতরণকালে মোহাম্মদ আইয়ুব খান বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রতি বছরের মতো এবারও এই ক্ষুদ্র প্রয়াস নিয়ে মানুষের কাছে আসতে পেরে আমি আনন্দিত।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জনকল্যাণমূলক রাজনীতির সূচনা করেছিলেন, সেই ধারা বজায় রাখতেই আমাদের এই মানবিক কার্যক্রম। ভবিষ্যতে এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে.
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

