‎৫ হাজার মানুষের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করলেন আইয়ুব খান

Share the post

মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আশুলিয়ায় পাঁচ হাজার দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার  বিতরণ করা হয়েছে।সোমবার (১৬ মার্চ) সকালে ডেন্ডাবর এলাকার হাবিব রিসোর্ট এ এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়।‎উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, তেল, সেমাই, চিনি, পেঁয়াজ, আলু, লবণ ও সাবান।

‎উপহার বিতরণকালে মোহাম্মদ আইয়ুব খান বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রতি বছরের মতো এবারও এই ক্ষুদ্র প্রয়াস নিয়ে মানুষের কাছে আসতে পেরে আমি আনন্দিত।

‎তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জনকল্যাণমূলক রাজনীতির সূচনা করেছিলেন, সেই ধারা বজায় রাখতেই আমাদের এই মানবিক কার্যক্রম। ভবিষ্যতে এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে.

‎অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]