কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া

Share the post
মীর কাশেম আজাদ, কক্সবাজার : কক্সবাজারে অপরাধ নির্মূল, মাদক ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল করে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া।রবিবার ১৫ মার্চ কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।কক্সবাজার পুলিশ লাইনের ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ সভা শেষে কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া কে বিশেষভাবে পুরস্কৃত করেন।এ সময় সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ জানায়, মনিরুল ইসলাম ভূঁইয়া রামু থানায় যোগদানের পর থেকে রামুর দুর্গম পাহাড়ি জনপদ ঈদগড় এলাকা থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে। রামুর বিভিন্ন এলাকা থেকে মাদক অস্ত্র উদ্ধারের পাশাপাশি ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার করে।
এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, যে কোন পুরস্কার দায়িত্বকে আরও বাড়িয়ে দেয়। রামু থানায় যোগদানের পর থেকে, অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছি। এলাকার শান্তিপ্রিয় জনগণ যেন ভালোভাবে ঘুমাতে পারে, নিরাপদে থাকতে পারে, সেই লক্ষ্যে জেলা পুলিশ সুপারের নির্দেশে কাজ করে যাচ্ছি আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য।রামুর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য তিনি রামুর সাধারণ জনগনের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]