শেরপুরে অটোরিকশা চালকদের মাঝে সাহরি বিতরণ করেন এমপি হাফেজ রাশেদুল

Share the post
জহুরুল ইসলাম জপি শেরপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ। শনিবার দিবাগত গভীর রাতে শহরের বিভিন্ন মোড়ে অবস্থানরত ইজিবাইক, সিএনজি অটোরিকশা চালক এবং দূর-দূরান্ত থেকে আসা পথচারী ও যাত্রীদের মাঝে তিনি সাহরি বিতরণ করেন।
​শহরের ব্যস্ততম এলাকা থানার মোড়সহ বিভিন্ন পয়েন্টে গিয়ে তিনি নিজ হাতে এই খাবার পৌঁছে দেন। এ সময় পৌর শহর জামায়াতের সহকারি সরক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ  জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।
​সাহরি বিতরণকালে এমপি রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “রমজানে অনেক চালক ও যাত্রী সাহরির সময় রাস্তায় থাকেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই আমার এই ক্ষুদ্র চেষ্টা। মানুষের সেবায় নিয়োজিত থাকাই আমার মূল লক্ষ্য।”
​সাহরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মধ্যরাতের কর্মজীবী মানুষগুলো। একজন ইজিবাইক চালক বলেন, “ভাড়া নিয়ে রাস্তায় ছিলাম, এমপি সাহেব নিজে এসে হাতে সাহরি তুলে দেবেন, তা ভাবিনি। এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া।”​রাতের কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচারীদের মাঝে এমপির এই মানবিক কর্মকাণ্ড শহরজুড়ে বেশ প্রশংসিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]