মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

Share the post

সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে। বুধবার উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুড়িহাটি গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বুড়িহাটি গ্রামের কাচ্ছেদের ছেলে রাতিনসহ চারজনকে আসামি করে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত অন্যরা হলেন, রাজেদা বেগম, সোহাগ ও কেয়ামত মুন্সী।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বুড়িহাটি উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়। পড়া শেষে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে কেয়ামত মুন্সীর হুকুমে রাতিন ও সোহাগসহ কয়েকজন সংশ্লিষ্ট ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান। বিষয়টি জানার পর ছাত্রীর মা মেয়েকে ফেরত পেতে রাতিনের পরিবারের কাছে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন।

অপহৃত ছাত্রীর মা জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। দশম শ্রেণিতে পড়ুয়া ছেলে ও নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে তিনি বাড়িতে থাকেন। মাঝে মধ্যে বখাটে রাতিন ও তার বন্ধুরা রাস্তায় মেয়েকে উত্ত্যক্ত করতেন।

এই বিষয়ে রাতিনের পরিবারের কাছে নালিশ দিলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এখন তিনি মেয়ের উদ্ধার ও বখাটে রাতিনের শাস্তি দাবি করেছেন।

এই বিষয়ে অভিযুক্ত রাতিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।এব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]