সিরাজগঞ্জে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই—নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
শনিবার (১৪ মার্চ) সকালে সিরাজগঞ্জ শহরের কাটাখালি খালে জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে এবং ডেল্টা ডেভেলপমেন্ট প্রজেক্টের অর্থায়নে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে জেলা প্রশাসক স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
এসময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু একটি শহরকে সুন্দর করে না, মানুষের সুস্থ জীবনযাপনের জন্যও অত্যন্ত জরুরি। তাই সবাইকে নিজ নিজ আঙ্গিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ডেঙ্গু মশার প্রভাব এখন শুধু বড় শহরে সীমাবদ্ধ নয়, জেলা ও উপজেলা পর্যায়েও এর ঝুঁকি বাড়ছে। এ কারণে সম্ভাব্য সব জায়গায়—খাল, জলাশয়, ড্রেন, টায়ারে জমে থাকা পানি, ছাদবাগানসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে।
জেলা প্রশাসক আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। নিয়মিত বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমে যাবে। একটি পরিষ্কার শহর মানেই একটি সুস্থ শহর, তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণ প্রতি রায়, সিভিল সার্জন ডা. মো. রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. নুর নবী সেখ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুস সাত্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।
এদিকে সচেতন মহল মনে করছেন, শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। প্রশাসনের এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াবে এবং শহরকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]