মোঃ সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৪ নং রূপবাটি ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র ও দুর্যোগাক্রান্ত পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রূপবাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে সকল কার্ডধারী পরিবারের প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
উক্ত কর্মসূচির আয়োজন করে ৪ নং রূপবাটি ইউনিয়ন পরিষদ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। এতে সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, শাহজাদপুর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও রূপবাটি ইউনিয়নের প্রশাসক আব্দুল্লাহ আল আমিন, ইউনিয়ন সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাবুল হোসেন, ট্যাগ অফিসার মোঃ আশরাফুল আলী এবং মেম্বার ও প্যানেল চেয়ারম্যান রেজাউল করিমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা।

