হাজিরহাট বাজার ইজারার বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন: ড্র না করে একক ব্যক্তিকে দেওয়ার অভিযোগ

Share the post
কবির হোসেন রাকিব ,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার হাজিরহাট বাজারের ইজারা সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাজারটির ইজারার বিজ্ঞাপন সাংবাদিকদের মাঝে ড্র (লটারির) মাধ্যমে বণ্টনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা একক ব্যক্তির কাছে প্রদান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সাংবাদিকদের দাবি, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞাপনটি সাংবাদিকদের মাঝে ড্রয়ের মাধ্যমে দেওয়ার কথা ছিল। কিন্তু রহস্যজনকভাবে সেই প্রক্রিয়া অনুসরণ না করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে বলে জানা যায়।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন—ড্রয়ের সিদ্ধান্ত থাকলে তা বাস্তবায়ন করা হলো না কেন? কোন নীতিমালা বা ভিত্তিতে একজন ব্যক্তিকে এককভাবে বিজ্ঞাপন দেওয়া হলো—এ বিষয়টি পরিষ্কার করার দাবি জানিয়েছেন তারাএ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে স্থানীয় সাংবাদিকরা প্রশাসনের কাছে বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন।সাংবাদিক মহলের মতে, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে এ ধরনের বিজ্ঞাপন বণ্টনে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]