ফাহাদুল ইসলাম সোনারগাঁ : বৃহস্পিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ মহিববুল্লাহ এর নেতৃত্বে জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ফারুক কে গুলি সহ পিস্তল ম্যাগাজিনসহ আটক করা হয়।
জানা যায়, আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা মানিক মিয়ার ছেলে পিস্তল গুলি ও অন্যান্য ম্যাগাজিন বইসহ
ওই এলাকায় অবস্থ করছিল।
সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ অভিযানে অংশগ্রহণ করেন তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হক, এসআই সেলিম, এসআই আরিফ ও এসআই পারভেজ। এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

