নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দী খানবাড়ি এলাকায় জোরপূর্বক জমি দখল করে মাটি বিক্রির অভিযোগ উঠেছে ভূমিদস্যু নান্নুর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন খানম সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে চলেন এসআই কামরুজ্জামান সহ সহকারী পুলিশ হয় । ঘটনা সত্যতা পেয়ে সাথে সাথে মাটি কাটা বন্ধ ও ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বাধা দেয় এবং ব্রেজার উঠিয়ে ফেলার কঠিন হুঁশিয়ারি দেন।
অভিযোগে নাসরিন খানম উল্লেখ করেন, তার নিজস্ব সম্পত্তি জোরপূর্বক দখল করে সেখানে ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে তিনি থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এবং মাটি কাটার ড্রেজার কার্যক্রম বন্ধ করে দেয়।
স্থানীয় এলাকাবাসীর দাবি, অভিযুক্ত নান্নু দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে এবং জোরপূর্বক মানুষের সম্পত্তি দখল করে মাটি অন্যত্র বিক্রি করে ফেলে।
এছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তার অত্যাচারে সনমান্দি পশ্চিমপাড়া বসবাসকারীরা অতিষ্ঠ।
তারা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত, নান্নু তার স্ত্রী বলেন, ওয়ারিশ সূত্রে আমরা এখান থেকে জায়গা পাওনা এজন্যই আমরা এখান থেকে মাটি কেটে বিক্রি করে দিচ্ছি।
এ বিষয়ে সোনারগাঁও থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

