বিনেরপোতায় নিউ একতা ফিস অ্যান্ড কমিশন এজেন্টের উদ্যোগে ব্যাপক আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share the post
আবু জাফর ,সাতক্ষীরা প্রতিনিধিঃ পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা মাছ বাজারে নিউ একতা ফিস অ্যান্ড কমিশন এজেন্ট (মৎস্য আড়ৎ)-এর উদ্যোগে এক ব্যাপক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রমজানের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট মৎস্য চাষি, ব্যবসায়ী, আড়ৎদার, শ্রমিক এবং স্থানীয় সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি উপস্থিত সকলের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজক সূত্রে জানা যায়, নিউ একতা ফিস অ্যান্ড কমিশন এজেন্ট দীর্ঘদিন ধরে বিনেরপোতা মাছ বাজারে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। এখানে গলদা, বাগদা, হরিণাসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। স্থানীয় মৎস্য চাষিরা তাদের উৎপাদিত মাছ এই আড়তের মাধ্যমে বাজারজাত করে থাকেন, ফলে বাজারের অর্থনৈতিক কার্যক্রমে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রোঃ মোঃ আনিছুর রহমান বলেন, “ব্যবসার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় দায়িত্ববোধ থেকেই আমরা প্রতিবছর এ ধরনের আয়োজন করে থাকি। রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। সেই চেতনা ধারণ করেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিউ একতা ফিস অ্যান্ড কমিশন এজেন্ট ইতিবাচক ভূমিকা রাখবে।সর্বোপরি, ইফতার মাহফিলটি স্থানীয় ব্যবসায়ী ও মৎস্য সংশ্লিষ্টদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]