শেরপুর-এ পুকুর বাঁচাতে সর্বস্তরের মানুষের মানববন্ধন

Share the post
জহুরুল ইসলাম জপি,শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়-এর অভ্যন্তরে অবস্থিত পুকুরটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
বুধবার (৪ মার্চ) দুপুরে ডিসি অফিস প্রাঙ্গণ, শেরপুর-এ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সচেতন শেরপুরবাসী এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, পুকুরটি ইজারা দেওয়া হলে জেলার সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।বক্তারা জানান, ২০২২ সাল থেকে শেরপুর সুইমিং একাডেমী উক্ত পুকুরে নিয়মিত সাঁতার প্রশিক্ষণ পরিচালনা করে আসছে।
 ইতোমধ্যে প্রায় চার শতাধিক প্রি-প্রাইমারি শিক্ষার্থীকে সাঁতার শিক্ষা প্রদান করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে অংশগ্রহণসহ নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জন করছে।
এছাড়াও জেলা ক্রীড়া অফিস আয়োজিত মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমে একাডেমি সার্বিক সহযোগিতা করে আসছে। একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী-এর বিএমএ (BMA) কোর্সে ৫ জন সেকেন্ড লেফটেন্যান্ট এবং ১৭ জন সৈনিক সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। পাশাপাশি ২ জন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এ ভর্তির সুযোগ পেয়েছে এবং ‘তোমাকে খুঁজছে বাংলাদেশ’ ট্যালেন্ট হান্টে ১ জন অংশগ্রহণ করে জেলার সুনাম বৃদ্ধি করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাঁতার কেবল একটি ক্রীড়া নয়—এটি জীবন রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। নদীমাতৃক দেশের প্রেক্ষাপটে শিশু-কিশোরদের সাঁতার শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এমন পরিস্থিতিতে পুকুরটি মাছচাষের জন্য ইজারা দেওয়া হলে সাঁতার প্রশিক্ষণের পরিবেশ নষ্ট হবে এবং জেলার ক্রীড়া অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।মানববন্ধন শেষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবি এম মামুনুর রশীদ পলাশসহ ক্রীড়াবিদ, প্রশিক্ষক, শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ।
মানববন্ধন থেকে জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়শিক্ষার্থীদের স্বার্থ, ক্রীড়া উন্নয়ন এবং জননিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে পুকুরটি ইজারা না দিয়ে সাঁতার শিক্ষার জন্য উন্মুক্ত রাখা হোক অথবা স্বল্পমূল্যে শেরপুর সুইমিং একাডেমীর অনুকূলে প্রদান করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]