সোনারগাঁয়ে আমান কোম্পানির ভূকম্পন, শব্দ দূষণ, বায়ু দূষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

Share the post
ফাহাদ ,সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নে আমান সিমেন্ট কোম্পানির সৃষ্ট শব্দ দূষণ, বায়ু দূষণ ও ভূকম্পন থেকে রক্ষা পেতে ইউনিয়নের আট গ্রামের মানুষ রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
মঙ্গলবার ৩ মার্চ সকালে সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট কোম্পানির মেইন গেইটের সামনে রাস্তায় অবস্থান নেয় ওই ইউনিয়নের মোবারকপুর, মামরকপুর, নগরজোয়ার, রায়পুর, উলুকান্দি, দাউদেরগাঁও, সোনাময়ী ও খংসারদী গ্রামের বাসিন্দারা প্রায় আড়াই ঘন্টা ধরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এ সময় বারদী টুু চৌরাস্তা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সোনারগাঁ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে কিন্তু উত্তপ্ত জনতা দাবি পূরণের ব্যর্থ হলে পরবর্তী প্রধান গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সিসি ক্যামেরা সহ ভুক্তভোগীরা বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে।
 ‌
পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ভুক্তভোগীরা তাদের বক্তব্যে বলেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন,
 আমরা বাচঁতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মকেও বাচাঁতে চাই। আমান গ্রুপের ভয়াবহ শব্দ দূষণ ও ভূ‚কম্পনের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
প্রচন্ড শব্দদূষণের কারণে ছেলে মেয়েদের লেখা পড়ার সমস্যা হচ্ছে, শব্দদূষণে মসজিদের আযান শুনতে পাওয়া যায়না, কারো বাড়ীতে চুরি, ডাকাতি হলে তাদের আত্ম- চিৎকার শুনতে না পাওয়ার কারনে চোর ডাকাতরা নির্বিঘ্নে চুরি ডাকাতি করে যাচ্ছে দিনের পর দিন। এছাড়া শব্দ দূষণের কারণে কেউ এলাকায় বিয়ের সম্পর্কও করতে চায় না।
কোম্পানির শব্দ দুষণ, বায়ুু দুষণ ও ভুকম্পনের ফলে স্থানীয় বাসিন্দারা মাথা ব্যাথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। প্রচন্ড ভূকম্পনের ফলে বাড়ি ঘরে ফাটল দেখা দিয়েছে এবং বায়ুু দূষণের ফলে আশাপাশের গাছপালা ও ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না।
পরে এলাকাবাসী ও কোম্পানির সিনিয়র জিএম সুমন সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলে জানান, তাদের সমস্যা সমাধান না হলে এ প্রতিবাদ অব্যাহত থাকবে। যদি এখন কোম্পানির মালিক সমাধান না দেয় তাহলে কোম্পানির ভূকম্পনের মেশিনগুলো বন্ধ রাখতে হবে।
আমান সিমেন্ট কোম্পানির জিএম সুমন বলেন, সকল নিয়ম কানুন মেনেই আমান গ্রুপের কার্যক্রম চলমান। তবে ভূকম্পনের বিষয়টি আমরা অনেকটা নিয়ন্ত্রণে এনেছি তবে বাকি যতটুকু শব্দ দূষণ আছে সেগুলো মালিকের সাথে কথা বলে আমরা খুব শীঘ্রই সমাধান করতে সক্ষম হব।
এসময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য উপস্থিত হন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মহিববুল্লাহ সহ ইন্ডাস্ট্রিয়াল ওসি আলমগীর ও থানা পুলিশ সদস্য সহ লাইনের পুলিশ সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]