কমলনগরে এলজিইডি’র উন্নয়ন কাজ পরিদর্শন; প্রকৌশলী মুজাহিদকে ‘দৈনিক বাংলাবাজার’পত্রিকা উপহার

Share the post

কবির হোসেন রাকিব,কমলনগর প্রতিনিধি (লক্ষ্মীপুর):লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গুণগত মান নিশ্চিত করতে সরজমিনে পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশলী সোহেল মুজাহিদ। পরিদর্শনকালে তিনি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে এক সৌজন্য সাক্ষাতে দৈনিক বাংলাবাজার পত্রিকার কমলনগর প্রতিনিধি কবির হোসেন রাকিব উপজেলা প্রকৌশলী মুজাহিদ-এর হাতে পত্রিকার একটি কপি তুলে দেন।

এ সময় প্রকৌশলী মুজাহিদ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় দৈনিক বাংলাবাজার পত্রিকার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “উপজেলার টেকসই উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যম ও প্রশাসনের সমন্বয় অত্যন্ত জরুরি। এলজিইডি’র কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং মাঠ পর্যায়ে তদারকি আরও জোরদার করা হবে।”

সাক্ষাতকালে সাংবাদিক কবির হোসেন রাকিব উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়কের বর্তমান অবস্থা এবং জনদুর্ভোগের বিষয়গুলো প্রকৌশলীর সামনে তুলে ধরেন। প্রকৌশলী মুজাহিদ বিষয়গুলো গুরুত্বের সাথে আমলে নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]