বাকৃবির দুই হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছাত্রদলের ইফতার

Share the post
বাকৃবি প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব এর উদ্যোগে ঈশা খাঁ হল এবং শহীদ জামাল হোসেন হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ মার্চ) হলের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে মোনাজাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও দেশের সকল শহীদের স্মরণে তাদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এ এম শোয়াইব বলেন, দুই হলের শিক্ষার্থীরা ইফতারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। ঈশা খাঁ হল এবং জামাল হোসেন হলের সকল ছাত্রের মধ্যে একটি সম্প্রীতির সম্পর্ক বজায় থাকবে এই ইফতারের মাধ্যমে। তারা নিজেদের ইফতার ভাগাভাগি করে খাবে এবং অন্য ধর্মের যারা আছে তারাও আমাদের ইফতারে আসছেন এবং এর মাধ্যমে পরস্পরের মধ্যে সহমর্মিতা এবং সম্প্রীতির সম্পর্ক বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]