নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত

Share the post

বি এম আবুল হাসনাত, রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) :নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ট্রাইকম গ্রুপের মালামাল লোট-আনলোটের ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ পড়ে দুই শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। গতকাল ১ মার্চ রবিবার  সন্ধ্যার দিকে শীতলক্ষ্যার  ট্রাইকম ঘাটে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার তারাজ থানার নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আল-আমিন (৩২) ও একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল লোট-আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটটির মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ী। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে ক্রেন চালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এসময় ক্রেনের নিচে কাজ করছিলেন তিন জন শ্রমিক একপর্যায়ে ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ পড়ে ঘটনাস্থলেই আল-আমিন নামে একজন শ্রমিক নিহত হয়। এসময় আহত আরেক শ্রমিক আমিন মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। মিশু মিয়া (২৭)নামের আরেক শ্রমিক আহত হয়েছে।ঘাটটির সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন,ক্রেনের গ্রাফ পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছে। আমি তাদের সঙ্গে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

 রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সবজেল হোসেন বলেন,নিহত দুই শ্রমিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]