৮০০ শিক্ষার্থীকে ইফতার করালো পাবিপ্রবি ছাত্রদল 

Share the post
পাবিপ্রবি প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি ) শাখা ছাত্রদল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে পাবিপ্রবি শাখা ছাত্রদলের উদ্যোগে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮ শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম আব্দুল আওয়াল, জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামান,বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারন সম্পাদক কে.এম তরিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপাচার্য অধ্যাপক ড. এস.এম আব্দুল আওয়াল বলেন,দীর্ঘদিন পর বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহন করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উনার পিতা-মাতা অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পরিবার দেশের স্বাধীনতা ও অস্তিত্বের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত।  কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকেই এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একজন মেজর যখন স্বাধীনতার ঘোষণা দেয় তখন এদেশের আপামর জনসাধারণ শক্তি পায়। বেগম খালেদা জিয়া সবার কাছে একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। কারণ তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবির সাংবাদিকদের হামলায় জড়িতদের বিচারের দাবিতে পাবিপ্রবি প্রেসক্লাবের মানববন্ধন

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের বিচার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে […]

আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন পাবিপ্রবি ছাত্রদল নেতা

Share the post

Share the postমনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি প্রতিনিধি :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা মঞ্জুরুল ইসলামের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়েছে। ঈদের ছুটিতে বাড়ি না ফেরা শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেন তিনি। […]