অনেকে মাদক ব্যবসা করছে, তারা বিএনপি না: সংস্কৃতিমন্ত্রী

Share the post

জিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি: মন্ত্রিপরিষদ গঠনের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় এলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মোটর শোভাযাত্রার মাধ্যমে তাঁকে স্বাগত জানান নেতা–কর্মীরা। আজ

সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজের নির্বাচনী এলাকায় ফিরে মাগুরা–২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘অনেকে চাঁদাবাজি করে বিএনপির নাম দেয়। আবার অনেকে মাদক ব্যবসা করছে, তারা বিএনপি না। অপরাধ যে করবে, চাঁদাবাজি যে করবে—সে যে দলই হোক, সরকারি কর্মচারী হোক বা অন্য কেউ—আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধের বিচার হবে।’

আজ শুক্রবার সকালে ফরিদপুর সার্কিট হাউসে সংস্কৃতিমন্ত্রী এ কথা বলেন। আজ সকালে ফরিদপুরের সীমান্তবর্তী কামারখালী গড়াই সেতু থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে স্বাগত জানান দলীয় নেতা–কর্মীরা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। পরে মাগুরা সার্কিট হাউসে মন্ত্রী ও সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতারা। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিতাই রায়।

 

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘অপরাধ দমনে দলীয় পরিচয় বিবেচ্য নয়। গত ১৬ বছরে আমরা দেখেছি নানা ধরনের অপরাধ ও অপকর্ম হয়েছে। বিএনপির বহু নেতা–কর্মী শত শত মামলায় আসামি হয়েছেন, জেল খেটেছেন। অনেক ক্ষেত্রে বিনা কারণে বাড়িতে অস্ত্র ঢুকিয়ে গ্রেপ্তারের অভিযোগও ছিল।’

নিতাই রায় জানান, গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে বিএনপির অবদান রয়েছে। ১৮ বছর ধরে বিএনপি ভোটের অধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করেছে। জুলাই-আগস্টের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জুলাই-আগস্টের বিপ্লবী অভ্যুত্থান হঠাৎ আসেনি। এর পেছনে গভীর প্রেক্ষাপট আছে। সেই গভীরতাটা বুঝতে হবে।

 

চাঁদাবাজিসহ অপরাধীদের বিষয়ে বর্তমান সরকারের অবস্থান ব্যাখ্যা করে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘কোনো নির্দিষ্ট দলকে টার্গেট করে নয়; বরং সব ধরনের অপরাধ আইনের আওতায় আনা হবে। বিএনপির কেউ চাঁদাবাজি করলে আমরা খুঁজব, আর অন্যরা করলে দেখব না—এটা হবে না। সরকারি কর্মচারী ঘুষ খাক বা সাধারণ মানুষ, অপরাধ করলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]