শাহজাদপুরে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের স্থান নেই: প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

Share the post
মো: সবুজ হোসেন রাজা,  শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের  মাননীয় প্রতিমন্ত্রী এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ড. এম এ মুহিতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 এসময় তিনি বলেছেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শাহজাদপুরে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের কোনো স্থান থাকবে না। তিনি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৭ বছরে উন্নয়নের আড়ালে দেশে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, জনগণের কাছে গিয়ে তাদের অভাব-অভিযোগ শোনা এবং সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত করাই তাঁর অঙ্গীকার।
স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে জনবল সংকটসহ নানা সমস্যা চিহ্নিত হয়েছে। কোথাও ১০ জন চিকিৎসকের প্রয়োজন হলেও সেখানে মাত্র চারজন কর্মরত রয়েছেন। এ পরিস্থিতি উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি আশ্বাস দেন।
সরকার জনবান্ধব প্রশাসন ও সাংবাদিকবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। এ প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দুর্নীতিবিরোধী কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, দেশে আর কোনো দুর্নীতির সুযোগ দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]