নাটোরে এক সপ্তাহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২৫ মামলা, মাদক উদ্ধার

Share the post
মোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরে গত এক সপ্তাহে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫টি মামলা দায়ের করা হয়েছে এবং বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর কার্যালয়ের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন বলেন, “গত এক সপ্তাহে জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন , দেশীয় মদ,ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ২৫টি পৃথক মামলা দায়ের করা হয়েছে এঘটনায় সিরাজুল ইসলাম, রেজাউল করিম, অসীম কুমার,ভবেস সরকার সহ২৫ জন আটক আছেন। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মাদক নির্মূলের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক রীফা রাওনাক নীতু বলেন, “মাদক সমাজের জন্য একটি বড় হুমকি। মাদক নির্মূলে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং জনগণের সহযোগিতা কামনা করছি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।”
তিনি আরও জানান, মাদকের অপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে সমন্বয় করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান এ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা

Share the post

Share the post মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার পৌরসভাধীন নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারি ব্রিজ এলাকায় মহাসড়ক দখল করে ভুট্টা (শস্য) মাড়াই করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে মহিষমারি ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার […]

নাটোরে নারী নেতৃত্বের উত্থান: সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নে আন্না মিনজ ও সানজিদা তুলি

Share the post

Share the postআরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপির ঘোষিত ৩৬টি আসনের মধ্যে স্থান করে নিয়েছেন নাটোরের দুই নারী নেত্রী—ওঁরাও সম্প্রদায়ের আন্না মিনজ এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সানজিদা ইয়াসমিন ওরফে তুলি। এ মনোনয়নের মধ্য দিয়ে নাটোর জেলায় নারী নেতৃত্বের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাটোর জেলার চারটি সংসদীয় […]