নাটোর জেলা যুবলীগ সভাপতি এহিয়া চৌধুরী আটক

Share the post
আরিফুল ইসলাম ,নাটোর প্রতিনিধি :নিষিদ্ধ ঘোষিত সংগঠন নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে রাজধানী ঢাকার মিরপুর থেকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোর জেলার পুলিশ সুপার আব্দুল ওয়াহাব পুলিশ সূত্রে জানা যায়, শহরের কানাইখালীর ছাত্রদল নেতা সুজন হত্যা সহ এক ডজন মামলার আসামী এহিয়া চৌধুরী। বিগত ৫ আগষ্টের আগে ছাত্রজনতার আন্দোলন দমনে নাটোরের এহিয়া চৌধুরী নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
বিএনপি নেতা কর্মীরা অভিযোগ করেন , এহিয়া চৌধুরী নাটোরে চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রবাজ। তিনি প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা করতো। বিএনপি’র বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচিতে নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এহিয়া চৌধুরীর ছোঁড়া গুলিতে বিএনপির অসংখ্য নেতা কর্মী নিহত, আহত এবং পঙ্গুত্ববরণ করেছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাটোর জেলা শাখার একজন সাংগঠনিক সম্পাদক এমরান সোনার জানিয়েছেন, এহিয়া চৌধুরী খুবই অসুস্থ তার উন্নত চিকিৎসার প্রয়োজন। অবিলম্বে তাকে মুক্তি প্রদান করা হোক।জেলা পুলিশ সুপার আব্দুল ওয়াহাব বলেন,জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে ঢাকা থেকে নাটোর নিয়ে আসার জন্য প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]