জহুরুল ইসলাম জপি, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। গত ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় আহ্বায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে এ.কে.এম. এনামুল হক (বিপু) আহ্বায়ক এবং মো. হারুন অর রশিদ সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানান, নতুন এই কমিটি জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবে।
কমিটি গঠনের পর শেরপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বর্তমান স্থগিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম এবং জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা আকরামুজ্জামান রাহাতসহ জাসাসের ৩১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য নেতারা। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি জেলার সাংস্কৃতিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা

