শিক্ষার্থীদের জন্য ২০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা ড্যাফোডিলের

Share the post

নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীর স্বাভাবিক শিক্ষাজীবন নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়। তাই ছাত্র-ছাত্রীদের গতিশীল শিক্ষাজীবন নিশ্চিতকল্পে প্রায় ২০ কোটি টাকার এক বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

বুধবার (৬ মে) ডিআইইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। এত বলা হয়েছে, বিশেষ প্রণোদনার আওতায় শিক্ষার্থীরা শিক্ষাপোকরণ থেকে শুরু করে ইন্টারনেট ডাটাসহ শিক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় উপকরণ পাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শিক্ষার্থীদের জন্য কারিগরি সহায়তা বৃদ্ধি ও অনলাইন ক্লাসে অংশগ্রহণ শতভাগ নিশ্চিতের লক্ষ্যে ওয়ান স্টুডেন্ট, ওয়ান ল্যাপটপ প্রকল্পের আওতায় জরুরি ভিত্তিতে বিতরণ করা হবে ২ হাজার ৫’শ ল্যাপটপ। যাবতীয় সুবিধাদির যথাযথ ব্যবহারের মাধ্যমে এই বৈশ্বিক সঙ্কট কালেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারবে বলে কর্তৃপক্ষ আশা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]