পাবিপ্রবিতে শিক্ষার্থী আহতের ঘটনায় জড়িত নয় ছাত্রদল, প্রেস রিলিজে ছাত্রদলের ব্যাখ্যা

Share the post
মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থীর মধ্যে ঘটে যাওয়া একটি ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে কিছু গণমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে “ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ” শিরোনামে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পাবিপ্রবি শাখা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি দাবি করে, ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত ও আকস্মিক। এর সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কেউই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত নন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি সাধারণ ব্যক্তিগত ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক রূপ দিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার আহ্বান জানানো হয়।
ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের সংবাদ বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি করে। তাই প্রকাশিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন পাবিপ্রবি ছাত্রদলের দপ্তর সম্পাদক ইঞ্জামামুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবির সাংবাদিকদের হামলায় জড়িতদের বিচারের দাবিতে পাবিপ্রবি প্রেসক্লাবের মানববন্ধন

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের বিচার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে […]

আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন পাবিপ্রবি ছাত্রদল নেতা

Share the post

Share the postমনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি প্রতিনিধি :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা মঞ্জুরুল ইসলামের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়েছে। ঈদের ছুটিতে বাড়ি না ফেরা শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেন তিনি। […]