ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সাইজুদ্দীন আহমেদ — আবেগঘন পরিবেশ

Share the post
মোঃ মাহবুবুর রহমান সোহেল,কালিয়াকৈর ,গাজীপুর  : এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কালিয়াকৈর উপজেলা পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইজুদ্দীন আহমেদ ভাইকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা তাঁতীদল ও কালিয়াকৈর উপজেলা তাঁতীদলের নেতৃবৃন্দ।
এ সময় গাজীপুর জেলা তাঁতীদলের আহ্বায়ক হাজী মোঃ মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদ খোকা, সদস্য সচিব আলআমিন আকন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা তাঁতীদলের নবনির্বাচিত আহ্বায়ক মইনুল ইসলাম সোহাগ, সদস্য সচিব মনজুরুল ইসলাম মঞ্জু এবং যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান সোহেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ। তারা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, সাইজুদ্দীন আহমেদ দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য, ভালোবাসা এবং দলের ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]