নেতৃত্ব ও মানবিকতায় উজ্জ্বল এক নাম: এস এম রোবায়েত হোসেন

Share the post
জহুরুল ইসলাম জপি,শেরপুর জেলা প্রতিনিধি: নকলা উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সুপরিচিত মুখ এস এম রোবায়েত হোসেন। তিনি মরহুম আব্দুল জলিল মাস্টারের জ্যেষ্ঠ পুত্র।
পারিবারিকভাবে আদর্শ ও শিক্ষার পরিবেশে বেড়ে ওঠা রোবায়েত হোসেন ছোটবেলা থেকেই নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে আসছেন।
রাজনৈতিক অঙ্গনে তিনি ছাত্র যুবদলের একজন সংগ্রামী নেতা হিসেবে পরিচিত। দলের প্রতি নিষ্ঠা, ত্যাগ ও কর্মীদের প্রতি আন্তরিকতার কারণে তিনি সবার কাছে প্রিয় ও আস্থাভাজন হয়ে উঠেছেন।
 বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি তৃণমূল পর্যায়ে নিজের দৃঢ় অবস্থান তৈরি করেছেন।নকলা উপজেলার ৫নং বানেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান পদে তিনি জনসমর্থন লাভ করেছেন বলে স্থানীয়দের অভিমত।সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, উন্নয়নমূলক চিন্তাভাবনা ও নেতৃত্বের সক্ষমতার কারণে এলাকাবাসী তার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
স্থানীয়রা মনে করেন, সততা, যোগ্যতা ও জনগণের কল্যাণে কাজ করার মানসিকতা থাকায় এস এম রোবায়েত হোসেন ভবিষ্যতেও নকলা উপজেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]