সিরাজগঞ্জে ইমামকে কেন্দ্র করে বিরোধ, তালাবদ্ধ মসজিদ খুলে দিল পুলিশ

Share the post
জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন এর পেঁচিবাড়ি গ্রামে একটি মসজিদে তালা দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
রবিবার ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ আদায় করতে গিয়ে মসজিদের প্রধান ফটকে তালা ঝুলতে দেখেন। এতে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং বাধ্য হয়ে মসজিদের সামনেই নামাজ আদায় করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মসজিদের ইমাম আব্দুল হাইকে কেন্দ্র করে দুই পক্ষের ( বিএনপি এবং জামায়াতে ইসলামী ) মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। তাদের ধারণা, ওই বিরোধের জের ধরেই কেউ বা কারা মসজিদে তালা লাগিয়ে দেয়। তবে তালা কে বা কারা দিয়েছে—এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তালা ভেঙে মসজিদ খুলে দেয়। পরবর্তীতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাযায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]