পবিত্র রমজানকে ঘিরে ৩৮ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

Share the post
ইবি প্রতিনিধি:পবিত্র রমজান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শুভ দোলযাত্রা, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৩৮ দিনের ছুটিতে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ছুটি চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে নীল চিহ্নিত দিনগুলোতে বিভাগসমূহ চাইলে পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে রেজিস্ট্রার দপ্তর। এছাড়া আগামী ১৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে।
গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে রমজান মাসে অফিস সময়সূচি নির্ধারণ করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি একদিন এবং ১৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১২ দিন শব-ই-কদর, ঈদ-উল-ফিতর ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে অফিসসমূহ বন্ধ থাকবে।
অফিস বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা—চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট শাখা—চালু থাকবে।
ছুটি শেষে আগামী ২৮ মার্চ অফিস খোলার দিন প্রতিটি বিভাগ ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি/অনুপস্থিতির প্রতিবেদন সকাল ১১টার মধ্যে রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইবিতে পবিত্র রমাদান উপলক্ষে ‘বরকতের বারিধারা’ সাংস্কৃতিক অনুষ্ঠান

Share the post

Share the postইবি প্রতিনিধি:পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়-এ ‘বরকতের বারিধারা’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইসলামী সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট-এর উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এর আগে বাদ মাগরিব কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের […]

তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকামুখী ইবি ছাত্রদল

Share the post

Share the post ইবি প্রতিনিধি:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে তাকে স্বাগত জানাতে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টায় একটি বাসযোগে তারা ঢাকার পথে যাত্রা শুরু করেন। একই দিনে বিএনপিপন্থি শিক্ষক ও কর্মকর্তারাও পৃথক একটি এসি বাসে ঢাকার উদ্দেশে রওনা দেন। ইবি শাখা ছাত্রদলের […]