ইবিতে পবিত্র রমাদান উপলক্ষে ‘বরকতের বারিধারা’ সাংস্কৃতিক অনুষ্ঠান

Share the post
ইবি প্রতিনিধি:পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়-এ ‘বরকতের বারিধারা’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইসলামী সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট-এর উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এর আগে বাদ মাগরিব কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে হামদ, নাত এবং রমাদানকে স্বাগত জানিয়ে বিভিন্ন ইসলামী নাশিদ পরিবেশন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের পরিচালক আবু সুফিয়ান বলেন, “পবিত্র মাহে রমাদানের আগমন উপলক্ষে ‘বরকতের বারিধারা’ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে আমরা চাই রমজানের পবিত্র সুধা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। মানুষ যেন সব ধরনের পাপাচার ও অশ্লীলতা থেকে দূরে থেকে কোরআনের আলোয় জীবন গড়ে তোলে। সুস্থ ও সুন্দর ইসলামী সংস্কৃতি সমাজে প্রতিষ্ঠিত হোক—এটাই আমাদের প্রত্যাশা।”
উল্লেখ্য, ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি ইসলামী সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটি ইসলামী সংস্কৃতি চর্চা ও প্রসারে নিয়মিতভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]