গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Share the post
মোঃ মাহবুবুর রহমান সোহেল ,কালিয়াকৈর, গাজীপুর : শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে অনুষ্ঠিত হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ–এর মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা।
অদ্য ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়।
সভায় পেশাদারিত্ব ও কর্মদক্ষতায় সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন পুলিশ কমিশনার। তারা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন সমস্যা ও আবেদন তুলে ধরলে সেগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
কল্যাণ সভায় প্রদত্ত বক্তব্যে পুলিশ কমিশনার জিএমপিতে কর্মরত সকল সদস্যের সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে ফোর্সের কল্যাণের পাশাপাশি সেবা প্রত্যাশী সাধারণ জনগণকে আন্তরিক ও কাঙ্ক্ষিত সেবা প্রদানের জন্য উপস্থিত সদস্যদের প্রতি আহ্বান জানান।
পরবর্তীতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহ্বান জানানো হয়। এছাড়াও অনুদ্ঘাটিত মামলার দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিলে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়।
উক্ত সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]