সোনারগাঁয়ে প্রিন্সিপাল শপিং মলের জমকালো উদ্বোধন

Share the post
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত প্রিন্সিপাল শপিং মলের আনুষ্ঠানিকভাবে  সোমবার (১৬ ফেব্রুয়ারি ) দুপুরে উদ্বোধন হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আববাসী।উদ্বোধক, জনাব, আজহারুল ইসলাম মান্নান এমপি। পবিত্র কুরআন থেকে শুরুলিত কন্ঠে তেলাওয়াত করেন বিশ্বজয়ী কারী আবু রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জনাব, এস এ এম ইয়াসিন খন্দকার, চেয়ারম্যান প্লাজা লিমিটেড,জনাব, মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ, ডিএমডি প্রিন্সিপাল গ্রুপ,সভাপতিত্ব করেন, প্রফেসর ডক্টর একেএম ফজলুল হক,চেয়ারম্যান প্রিন্সিপাল গ্রুপ। শুভেচ্ছান্তে , আলহাজ্ব কাজী মোঃ ওবায়েদ উল্লাহ।শপিং মলের উদ্বোধনী অনুষ্ঠানে আরও সম্মানিত অতিথির উপস্থিত ছিলেন, মোগড়াপাড়া উনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, সোনারগাঁ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, আতাউর রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, নিজাম উদ্দিন, শামীম আহমেদ, রাকিব, মোগরাপাড়া ইউনিয়ন সদস্য, আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদ,
এছাড়াও প্রিন্সিপাল প্লাজার উচ্চপদস্থ কর্মকর্তারা, বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা। কেক এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আধুনিক এ শপিং মলের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
 উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ শপিং মলের কার্যক্রম শুরু হয়। শপিং মলটির নির্মাতা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কর্তৃপক্ষ জানান, এটি শুধু কেনাকাটার জন্য নয় বরং একটি ওয়ান-স্টপ ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলা হয়েছে এ শপিংমল। যেখানে কেনাকাটা, বিনোদন ও আধুনিক জীবনযাত্রার সব সুবিধা একত্রে উপভোগ করা যাবে। এছাড়াও, প্লাজা কর্তৃপক্ষ জানায়, শপিং মলের নকশা ও স্থাপত্য আন্তর্জাতিক মানসম্পন্ন করা হয়েছে, যাতে এটি শহরের অন্যতম দর্শনীয় ও আকর্ষণীয় শপিং হাঠ হয়ে ওঠে।
জনাব এস এ এম ইয়াসিন খন্দকার চেয়ারম্যান হান্ড্রেড প্লাজা লিমিটেড স্বাগত বক্তব্যে বলেন, এটি আমি তিলে তিলে গড়ে তুলেছি একটি সমিতির মাধ্যমে যাতে সোনারগায়ের মানুষের দুর্দশা দূর হয়, স্বল্পমূল্যে মানসম্মত কেনাকাটার জন্য এটি সোনারগাঁবাসীর জন্য সম্পদ। আপনারা সকলে ঈদের কেনাকাটার জন্য স্বল্প মূল্যে এ শপিংমল থেকে কেনাকাটা করতে পারবেন। আমরা একটি নির্ধারিত প্রাইস দিয়ে দিব যাতে কেউ অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে। অতিরিক্ত মূল্যের জন্য আমাদের মনিটরিং থাকবে।
 প্রধান অতিথি এনায়েতুল্লাহ আববাসী ও শপিং মলের অতিথিদের উপস্থিতিতে দোয়া মোনাজাত ও ফিতা কেটে শপিং মল উদ্বোধন করেন।
 তিনি বলেন, আমি নসিহার মধ্যে উপদেশের মধ্যে একটি কথাই বলবো আমরা যারা মুসলিম আমাদের সবচেয়ে বড় গৌরবের বিষয় হচ্ছে আল্লাহতালা আমাদেরকে ঈমান দান করেছেন এবং ওনার হাতছানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। সৎ এবং সততার সাথে ব্যবসা করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]