সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জন সহ ছয় জনের মর্মান্তিক মৃত্যু

Share the post
কবির হোসেন রাকিব,লক্ষ্মীপুর জেলা  প্রতিনিধিঃ  সৌদি আরবে ওমরা পালন শেষে মদিনা শহর থেকে আভা ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়  লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের পাঁচ জনসহ ছয় জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  ঘটনাটি ঘটেছে (১৫ ফেব্রুয়ারী) রোববার দিবগত রাত বাংলাদেশ সময় রাত ২ টায়।জানা গেছে রামগঞ্জ উপজেলার  ১০ নং ভাটরা ইউনিয়নের নলচারা অসীম উদ্দিন  বেপারী বাড়ির শহীদুল্লাহর ছেলে প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান (৩৮) স্ত্রী ফারজানা ইয়াসমিন সুমি (২৯)ও তিন কন্যা মেহের আফরোজ(১১),ফাইজা ইসলাম (৮) ও ফারজিন নুর সুবহা(২) কে শখ করে সৌদি আরব নেয় ভ্রমণের জন্য। ১৫ ফেব্রুয়ারি রোববার তাদেরকে নিয়ে ওমরা হজ্জ্ব করতে যায়। ওমরা করে ফেরার পথে আভা নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার বাবর (২৬)সহ ঘটনাস্থলেই ছয় জনের মর্মান্তিক মৃত্যু হয়। বাবর ভাটরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পাটোয়ারী বাড়ির খোকনের ছেলে। তাদের মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]