সোনারগাঁয়ের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে নবনির্বাচিত এমপির বাঁধা

Share the post
ফাহাদুল ইসলাম, সোনারগাঁ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ গেজেট পাস হওয়ার পরপরই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৌদ্ধের বাজার ইউনিয়নের মেঘনা নদী থেকে নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানের নাম ভাঙিয়ে ড্রেজার বসিয়ে অবৈধভাবে ভালো উত্তোলনের অভিযোগ উঠলে এলাকাবাসীর সুবিধার্থে পুলিশের হস্তক্ষেপে এমপি মান্নানের নির্দেশে তা বন্ধ করা  পুলিশ প্রশাসন ও এমপির নিষেধ অমান্য করে  বালু উত্তরণের কাজ চলমান রাখলে এলাকাবাসী ও বালু খেকুদের সাথে দফায় দফায় সংঘর্ষ বাজে। পরে পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য পুলিশ ও এডিশনাল এসপির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এতে দুই পক্ষই কয়েকজন আহত হয়।
 সোমবার  ১৫ ফেব্রুয়ারি রাতে আবারো বালু উত্তোলনের কাজ শুরু হলে সোনারগাঁ থানা ও বৈদ্যেরবাজার  ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লা আল মামুনের  নেতৃত্বে তা বন্ধের জন্য এলাকাবাসী ও সাংবাদিকদের সাথে নিয়ে এমপির দিকনির্দেশনায় পদক্ষেপ গ্রহণ করেন।  এ নিয়ে প্রায় তিনবার এলাকাবাসী ও ড্রেজার পরিচালনাকারীদের সাথে সংঘর্ষ ঘটে।  ‌
জানা যায়, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কিছু নেতা-কর্মী অবৈধভাবে এসব ড্রেজার বসিয়েছেন বলে জানিয়েছেন বাসিন্দারা। অবাধে বালু তোলার কারণে নদীভাঙনের শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল ঘোষনার পর থেকে অধ্যাপক রেজাউল করিম পন্থী বিএনপি নেতা ইয়াসিন নোবেল ও তার সহকারীদের নেতৃত্বে উপজেলার বৈদ্যের বাজার এলাকায় মেঘনা নদীর তীর হতে দিনরাত বালু তোলা হচ্ছে।
স্থানীয়রা জানান, এ গ্রুপটা বালু সন্ত্রাস হিসেবে পরিচিত। যখন যে দল ক্ষমতায় আসে তখন তারা সে দলে যোগদান করে অবৈধ বালু উত্তোলন সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে। নির্বাচনের ফলাফল ঘোষনার পর থেকেই তারা নব নির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানের নাম ভাঙ্গিয়ে আমান সিমের পাশ থেকে বালু উত্তোলন করছে। দিনে ও রাতে ১০-১২ টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মেঘনাতীরের অনেক গ্রাম ভাঙনের মুখে রয়েছে। ইতিমধ্যে নদীর তলদেশের মাটি সরে গিয়ে উপজেলার খাসেরচর, ভুরভুরিয়া, ভাটিবন্দর ও সুলতান নগর গ্রাম নদীগর্ভে বিলিন হয়ে গেছে। মালিগাঁও, হাড়িয়া, গোবিন্দি হাড়িয়া বৈদ্যেপাড়া সোনামুইসহ কয়েকটি  গ্রাম এবং সেই সাথে মেঘনার তীরে অবস্থিত আমান ইকোনমিক জোন বর্তমানে ভাঙনের হুমকির মুখে রয়েছে।
জানতে চাইলে বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘নদী থেকে বালু তোলার বিষয়টি আমরাও শুনেছি। বিএনপি কখনোই দলের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মকে প্রশ্রয় দেয় না। আমরা স্থানীয় প্রশাসনকেও অনুরোধ জানিয়েছি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে।’
বিএনপি নেতা ইয়াসিন নোবেল বলেন, আমানসিম কম্পানীর জাহাজ ভিড়ানোর জন্য ড্রেজিং এর অনুমোদন দিয়েছে বিআইডব্লিউটিএ। এ কাজে আমি জড়িত নই।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত মেঘনাঘাট নদী বন্দর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (BIWTA) এর উপ প্রকৌশলী এস, এম আলী রেজা বলেন, আমান সিম কম্পানীর জেটির জন্য কম্পানীকে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু বালু বিক্রির অনুমোদন নেই। এই অপরাধমূলক কর্মকান্ডের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আমান সিম কম্পানীর ডেপুটি জেনারেল ম্যানেজার জামান  হোসাইন মুঠোফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]