মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খানকে গণসংবর্ধনা প্রদান

Share the post
জিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি :মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে গণসংবর্ধনা প্রদান করছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার বিকেলে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্ত মঞ্চে এ গণসংবর্ধনা প্রদান করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি মাগুরা জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
এ সময় শ্রীপুর উপজেলা বিএনপি, সকল ইউনিয়ন বিএনপি, জাতীয়তাবাদী মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদল, মুক্তিযুদ্ধ প্রজন্ম দল, মৎস্যজীবী দল, তাতীদল, সমবায় দল, কলেজ ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব আকতার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মাসুদ মজুমদার, চৌধুরী রেজাউল হক মিন্টুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]