খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটাই দুর্ধর্ষ ডাকাতি

Share the post
সাঈদ সম্রাট, সাতক্ষীরা (তালা উপজেলা প্রতিনিধি): খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটায়  দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটার শাকদাহ ব্রিজ এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চারজন ডাকাত শাকদাহ ব্রিজের ওপর এক ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তার গলায় ছুরি দিয়ে আঘাত করে এবং তার কাছে থাকা নগদ টাকা-পয়সা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত পাটকেলঘাটার একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানন্তর করা হয় তবে, আহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবির, বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]