রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ দোকান ভস্মীভূত- কোটি টাকা ক্ষতিসাধন। 

Share the post

আব্দুল্লাহ আল মামুন, লক্ষীপুর (রায়পুর)প্রতিনিধি :লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দরগঞ্জ উত্তর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে বাজারের মাছ বাজার গলিতে এই  বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের বরাত জানা যায়, বাজারের বিশ্বনাথ ডাক্তারের দোকানের উত্তর পাশ থেকে আগুনের শিখা প্রথমে দেখা গেছে । মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। এতে মফিজ বেপারীর মুদি দোকান, আলী ভ্যারাইটিজ, আল আমিন ওয়েল মিল, দেলোয়ার স্টোর, নাহিদ স্টোর, ফয়সাল ইলেকট্রনিকস, তারেক রেক্সিন হাউস এবং মাতাব্বর এন্টারপ্রাইজ সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে মাসুদ স্টোর।

আগুন লাগার সংবাদ পেয়ে  রায়পুর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রায়পুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে। উক্ত  অগ্নিকান্ডের ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত দোকানদার ও স্থানীয় ব্যবসায়ীগণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]