শাহজাদপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা; শাপলা কলি মার্কায় ভোট চেয়ে নেতৃবৃন্দের আহ্বান

Share the post
মো: সবুজ হোসেন রাজা, শাজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী এস.এম. সাইফ মোস্তাফিজ।
শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী যারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, তারা শাপলা কলি মার্কায় ভোট দিলেই জোটের প্রার্থীকেই ভোট দেওয়া হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, শাহজাদপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করতে হলে শাপলা কলি মার্কায় ভোট দিতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, বরং বেকারত্ব নিরসন ও রাষ্ট্রকাঠামো সংস্কারের নির্বাচন। তিনি ভোটারদের পাশাপাশি পর্দার আড়ালের মা-বোনদেরও ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, অতীতের মতো যেন আর কোনো বিতর্কিত ভূমিকা না রাখা হয়। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে প্রশাসনকে জনতার কাতারে দাঁড়াতে হবে। অন্যথায় তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, একটি মহল নারীদের ধর্মীয় পোশাক ও মূল্যবোধকে আঘাত করার চেষ্টা করছে। তিনি এ বিষয়ে সতর্ক করে বলেন, এসব অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি তিনি ভোটকেন্দ্র দখল ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এসময় ১১ দলীয় জোটের প্রার্থী এস.এম. সাইফ মোস্তাফিজ বলেন, দেশ ও শাহজাদপুর পুনর্গঠনে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। তিনি হাদি হত্যার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই তাদের এই লড়াই।
জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খাঁনের উপস্থিতিতে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন উল্লেখ্য, জনসভায় শত শত পুরুষ ও মহিলা নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মাঠ ছিল উৎসবমুখর ও স্লোগানে মুখরিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]