‎নোয়াখালী-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িতে গুলির অভিযোগ

Share the post
মোঃ আরিফ হোসেন,নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপির ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থী কাজী মো. মফিজুর রহমানের গাড়িতে হামলা ও গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
‎রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার পৃথক স্থানে এই ঘটনা ঘটে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট নামক স্থানে স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের গাড়িতে এবং সাড়ে ৭টায় পৌর এলাকায় জয়নুল আবদীন ফারুকের গাড়িতে হামলার অভিযোগ তোলেন দুই প্রার্থী। তবে এতে গাড়িতে থাকা প্রার্থী কাজী মফিজুর কিংবা বিএনপি প্রার্থী জয়নুল আবদীন ফারুক কেউই আহত হননি।
‎গুলিতে তার গাড়ির কাচ ভেঙে গেছে বলে জানিয়েছেন কাজী মফিজুর রহমান। তিনি ঘটনার জন্য বিএনপির ধানের শীষের কর্মীদের দায়ী করেছেন এবং অবিলম্বে হামলাকারী ও তাদের হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এদিকে ঘটনার প্রতিবাদে সেনবাগ বাজারে থানার মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছেন কাজী মফিজুরের কর্মী-সমর্থকরা।
‎এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় সেনবাগ পৌর এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবদীন ফারুকের গাড়িতে স্বতন্ত্র প্রার্থীর লোকজন হামলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির এই প্রার্থী।তার দাবি, স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান নিজে বসে আমার গাড়িতে তার কর্মীদের দিয়ে হামলা করেছেন।
‎এই ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা সেনবাগ পৌর এলাকায় রাত ৮টায় বিক্ষোভ মিছিল করেন।বিদ্রোহী প্রার্থী কাজী মো. মফিজুর রহমান দাবি করেন, বিকালে তিনি কাবিলপুর ইউনিয়নে গণসংযোগ করেন। যার একপর্যায়ে মাগরিবের নামাজের সময় হলে তিনি কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেটের মসজিদে নামাজ আদায় করেন।
‎সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি গাড়িতে উঠে পরবর্তী কর্মসূচিস্থলে রওনা হন। এরই মধ্যে আকস্মিক একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গাড়িতে গুলি চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিনি এবং গাড়িতে থাকা তার লোকজন অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
‎সেনবাগ থানার ওসি মোহাম্মদ আবুল বাশার বলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের গাড়িতে গুলি হয়েছে কিনা তা নিশ্চিত নই। তবে হামলা হয়েছে। হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে জয়নুল আবদীন ফারুকের গাড়িতে যে হামলা হয়েছে সেটির বিষয়েও পুলিশ খতিয়ে দেখছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা বিষয়টি তদন্ত করছেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]