মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় প্রবাসী যুবককে ফাঁসানো মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Share the post

মাসুদ রেজা ফিরোজী,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় প্রবাসী এক যুবককে ফাঁসানো হয়েছে—এমন অভিযোগ এনে তার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মাদারীপুর প্রেসক্লাবের
সামনে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রান্ত হাওলাদারকে (২৮) নামে ওই যুবককে মামলায় ফাঁসানো হয়েছে এমন অভিযোগে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এ মানববন্ধনে যুবকের স্বজন, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, সংঘর্ষের সময় প্রান্ত হাওলাদার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। কোনো ধরনের সুষ্ঠু তদন্ত ছাড়াই তাকে পরিকল্পিতভাবে মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে, যা একজন নিরপরাধ মানুষের জন্য চরম হয়রানির শামিল। বক্তারা অবিলম্বে তার মুক্তি নিশ্চিত করার দাবি জানান।

প্রান্ত হাওলাদারের মা আসমা বেগম মানববন্ধনে আবেগঘন বক্তব্যে বলেন, আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। দীর্ঘদিন প্রবাসে থাকার পর মাসখানেক আগে দেশে ফিরে সে বিয়ে করেছে। ঘটনার সময় সে শ্বশুরবাড়িতে অবস্থান করছিল। কোনো তদন্ত ছাড়াই তাকে গ্রেফতার করা হয়েছে। আমি এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই। অংশগ্রহণকারীরা মানববন্ধন থেকে দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন । প্রান্ত হাওলাদার মাদারীপুর পৌর শহরের লঞ্চঘাট এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার নুরু হাওলাদারের ছেলে।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, নির্দোষ কাউকে হয়রানি করার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি মাদারীপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় কিশোরদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় প্রান্ত হাওলাদারকে দুই নম্বর আসামি করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]