শেরপুর সদর বেতমারি-ঘুঘুরাকান্দিতে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা

Share the post
জহুরুল ইসলাম জপি, শেরপুর প্রতিনিধি:আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেরপুর সদর উপজেলার ১৪ নং বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বিএনপির প্রতীক ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে শনিবার ৭ ফেব্রুয়ারি  দুপুরে।
শেরপুর সদর–১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমর্থনে আয়োজিত এ প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুবদলের  সাবেক সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য আতাহারুল ইসলাম আতা।এ সময় তাঁর সহধর্মিণী আফরিনা রহমান মুক্তা প্রচারণায় অংশগ্রহণ করেন।এছাড়াও প্রচারণায় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খেলনা এবং যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে প্রচারণাকালে নেতৃবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাজনৈতিক দর্শন উন্নয়ন পরিকল্পনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি জনগণের দল জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপির প্রতিটি নেতাকর্মী মাঠে রয়েছে এবং আগামীতেও জনগণের পাশে থাকবে।প্রচারণাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় বলে জানান আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]