ইনকিলাব মঞ্চের ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরার তালায় বিক্ষোভ সমাবেশ
সাঈদ সম্রাট(সাতক্ষীরা তালা প্রতিনিধি): ইনকিলাব মঞ্চের ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরার তালা উপজেলায় জাতীয় যুব শক্তি ও ছাত্র জনতার আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুর ১২ টায় উপজেলার মেইন রোড বাস স্ট্যান্ড সংলগ্নে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় জাতীয় যুব শক্তির আহবায়ক নুসরাত জাহান তমা ইনকিলাব মঞ্চের ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বলেন হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এ সময় তারা আরো বলেন যান দেবো কিন্তু জুলাই দেব না অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে যাতে আর কেউ হামলার শিকার না হয়। আমরা আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদীকে হারিয়েছি আমরা চাইনা আর কোন হাদী কে হারাতে এই সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে তুমি কে আমি কে হাদি হাদি সহ তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির সদস্য সচিব রাকিব হাসান, যুগ্ম সদস্য সচিব আসলাম পারভেজ রনি, জুলাই ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার যুগ্ন আবাহক মামুন হাওলাদার, ছাত্র প্রতিনিধি মোঃ জালাল হোসেন, ছাত্র প্রতিনিধি নাহিদ হাসান, রাবেয়া খাতুন সহ জাতীয় যুবশক্তি ও ছাত্র-জনতার অনেকে উপস্থিত ছিলেন

