আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিতে হবে : কায়সার কামাল

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ভোট আপনার পবিত্র আমানত। দয়া করে আবেগে নয়, বিবেক দিয়ে ভোট দিবেন। “ধর্মকে পুঁজি করে বা বেহেশতের চাবি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভোট চাওয়া ‘নাজায়েজ’। আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিলে তার ফল কখনো ভালো হয় না। তাই ভোট দেওয়ার আগে প্রার্থীর সততা এবং পূর্বের রেকর্ড যাচাই করে ভোট দিবেন।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপি দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে চন্ডিগড় বাজার, বড়ইউন্দ ও কেরনখলা এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

চন্ডিগড় ইউনিয়নে স্থানীয় একটি ঐতিহ্যবাহী মাদরাসায় জুম্মার নামাজ শেষে পথসভায় তিনি বলেন, “আজকাল অনেক রাজনৈতিক কর্মী বা তথাকথিত আলেম ঘরে ঘরে গিয়ে বলছেন যে, নির্দিষ্ট প্রতীকে ভোট না দিলে বেহেশত পাওয়া যাবে না। কিন্তু বেহেশত বা দোজখের ফয়সালা করার মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন, কোনো রাজনৈতিক দল নয়।”

তিনি এ ধরনের কর্মকান্ডকে সাধারণ মানুষের সাথে ধর্মের নামে ‘প্রতারণা’ হিসেবে অভিহিত করেন। পরে উপস্থিত জনতাকে সাক্ষী রেখে তিনি অঙ্গীকার করে বলেন, যদি আপনারা আমায় নির্বাচিত করেন, তবে শতভাগ সততার সাথে দায়িত্ব পালন করাবো ইনশাআল্লাহ্

‘ধানের শীষে’র এই সংসদ সদস্য পদ প্রার্থী আরও বলেন, “আমি নিজে দুর্নীতি করব না। জনগণের হক নিয়ে কাউকে দুর্নীতি করতে দেব না। দুর্নীতিবাজ যতবড় প্রভাবশালীই হোক না কেন, তাকে কোন প্রকার ছাড় দিবো না। মানুষের হায়াত-মউত আল্লাহর হাতে এবং মৃত্যুর পর সাড়ে তিন হাত মাটির বাইরে আর কিছুই সাথে যাবে না।” কাজেই ন্যায়ের পথে থেকে আপনাদের নিয়ে কাজ করে যাবো।

নির্বাচনী এই প্রচারণামূলক পথসভায় বিপুল সংখ্যক জন সাধারণসহ উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]