পাহাড়–সমতল , ধানের শীষ সকলের আশা ভরসার স্থল – প্রিন্স

Share the post

আবুল হাশেম,ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সারা দেশে ধানের শীষের পক্ষে যে অপ্রতিরোধ্য গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে পাহাড় থেকে সমতল—সবখানেই ধানের শীষ আজ মানুষের আশা, আস্থা ও ভরসার স্থলে পরিনত হয়েছে ।এই গণজোয়ারই জনগণের মুক্তি নিশ্চিত করবে ।

তিনি আজ বিকেল থেকে রাত পর্যন্ত ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের অঙ্গুরা কান্দা , কাশিনাথপুর ,দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রহমতের বাজার , দীঘলবাগ, কড়ইপাড়া, উত্তর মাইজ পাড়া , জাংগালিয়া পাড়া, সোহাগী পাড়া , ঘাট পাড়ে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন।

এর আগে তিনি ধোবাউড়া সদর উপজেলার খেলার মাঠে আয়োজিত ‘ধোবাউড়া ক্রিকেট লীগ’-এর ফাইনাল খেলার উদ্বোধন করেন।
উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগকালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এই জনপদে দীর্ঘদিন ধরে জনগণ সমতা ,ন্যায্যতা থেকে বঞ্চিত। আজ মানুষ ভয়কে জয় করে রাস্তায় নেমেছে। তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোকে আলোকিত বাংলাদেশ গড়ে তোলা হবে । তিনি বলেন তারেক রহমান জনগণকে নতুন আশার পথ দেখিয়েছেন।তিনি বলেন, ধানের শীষে ভোট মানেই গণতন্ত্র ও জনগণের ভাগ্য পরিবর্তণে ভোট। এই ভোট মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনার প্রতীক। আগামী জাতীয় নির্বাচনে জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে হালুয়াঘাট ও ধোবাউড়া হবে উন্নয়ন ও সম্ভাবনার নতুন মডেল।

নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে এই অঞ্চলের জরাজীর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল সংস্কার করা হবে, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংগ্রহ কেন্দ্র ও সংরক্ষণাগার স্থাপন করা হবে। যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কল কারখানা স্থাপন , আধুনিক পৌর সভা , মডেল ইউনিয়ন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং আধুনিক স্বাস্থ্যসেবা ও আত্ম কর্ম সংস্থান এবং দারিদ্র বিমোচণ নিশ্চিত করা হবে।

তিনি মুহুরমুহু করতালি ও স্লোগানের মধ্যে আরও বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়ায় রেল যোগাযোগ সম্প্রসারণ, আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ, বাইপাস সড়ক , এসি ও বিআরটিসি বাস চালু , পর্যটন শিল্প স্থাপন , শিক্ষার হার বৃদ্ধি , মাদক-সন্ত্রাস- চাঁদাবাজ ও দুর্নীতি ও অনাচার মুক্ত জনপদ গড়ে তোলা হবে । কৃষিনির্ভর জনপদ রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসন এবং প্রান্তিক কৃষক ও পরিবারের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি পাহাড়ি ও সমতলের সকল জনগোষ্ঠীকে সমান চোখে দেখে। গারো, হাজংসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার, শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এই জনপদের মানুষ আর অবহেলিত থাকতে চায় না।বক্তব্যের শেষে তিনি বলেন, ভোট হবে ধানের শীষে, সরকার হবে জনগণের—এই অঙ্গীকার নিয়েই বিএনপি মাঠে নেমেছে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।এসময় ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল , যুগ্ম আহবায়ক সোলায়মান সরকার , আবুল হাশেম ,গাজিউর রহমান ,হুমায়ূন কবীরসহস্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]