দুর্গাপুরে ধানের শীষে ভোট চাইলো শিশু খালেদা জিয়া

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদলে সেজে ছোট্ট এক শিশু, একটি নির্বাচনী সভায় বক্তব্য দিতে দেখা যাচ্ছে। শিশুটি বেগম জিয়ার সিগনেচার লুকে সাদা ও বেগুনি শাড়ি, বড় কালো চশমা এবং তার কথা বলার ঢং হুবহু নকল করে উপস্থিত জনতাকে মাতিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের একটি নির্বাচনী সভায় এমন দৃশ্য দেখা গেছে। শিশুটি মাইক হাতে নিয়ে বলছে, “আমি বেগম খালেদা জিয়া। ধানের শীষে ভোট দিবেন। আমি আমার ছেলে কায়সার কামালকে আপনাদের হাতে দিয়ে গেলাম।”

দুর্গাপুর উপজেলার বড়বাট্টা এলাকায় নির্বাচনী মহিলা সমাবেশে শিশুটির সাবলীল অভিনয় এবং উপস্থিত নেতাদের সাথে একই মঞ্চে দাঁড়িয়ে প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টি উপস্থিত সকলকে বেশ আকৃষ্ট করেছে। কেউ কেউ শিশুটির অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন, আবার কেউ কেউ শিশুটির দৃঢ় কণ্ঠের বক্তব্যকে বেশ ইতিবাচক ভাবেই দেখছেন। শিশুটির সাজসজ্জায় বেগম খালেদা জিয়ার চশমা এবং শাড়ি পরার স্টাইলটি বেশ নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রীর কথা বলার স্টাইল শিশুটির মাঝে প্রতিফলিত হয়েছে।

পরে নারী সমাবেশে উপস্থিত নারীদের উদ্দেশ্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিক্ষিত ও স্বল্প শিক্ষিত বেকার নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রশিক্ষণ, এমব্রয়ডারি ও নকশীকাঁথা শিল্পের প্রসারে কাজ করাবেন তিনি। এছাড়া মৎস্য চাষী ও পোল্ট্রি খামারিদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দেন তিনি।

ভোটারদেরকে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আপনার একটি ভোট অত্যন্ত মূল্যবান। এটিই নির্ধারণ করবে আপনার মন্দির-মসজিদের নিরাপত্তা এবং এলাকার আগামীর উন্নয়ন। তাই যোগ্য প্রার্থী দেখেই আপনাদের রায় প্রদান করুন এবং এলাকার উন্নয়নে যোগ্য ও শিক্ষিত প্রার্থী বেছে নিন।

জনসভায় উপস্থিত ভোটারদের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তাদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আপনারা কে কোন দল, কে কোন ধর্ম বা কে কোন পথের- সেটা আমাদের কাছে বিবেচনার বিষয় নয়। আমাদের কাছে বড় পরিচয় সবার আগে বাংলাদেশ। মানুষ হিসেবে প্রত্যেকের মর্যাদা ও সম্মান রক্ষা করাই আমাদের লক্ষ্য। নির্বাচনী সমাবেশে বিপুল সংখ্যক সাধারণ নারী-পুুরুষ ভোটারসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]